admin
প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৬
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল ময়নুল’-এর বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।
বিগত সরকারের আমলে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি, পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করা এবং ফেঞ্চুগঞ্জ সার কারখানাকে কেন্দ্র করে কোটি টাকার অ্যামোনিয়া দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার পতনের পরও একটি সুবিধাভোগী চক্রকে ম্যানেজ করে ময়নুল তার অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, ফেঞ্চুগঞ্জের নূরপুরের মৃত নুরুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম বাবার সুবাদে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকরি পান। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কারখানার অ্যামোনিয়া ডিলারশিপ বাগিয়ে নেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলের এমপি হাবিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এই ময়নুল ক্ষমতার অপব্যবহার করে অ্যামোনিয়া সিন্ডিকেট গড়ে তোলেন এবং ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
বিগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ময়নুলের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই হামলায় জড়িত থাকার অভিযোগে সিলেট ও মৌলভীবাজারে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি সিআর মামলা নম্বর: ১১ (১২/২৫ ইং), জালালাবাদ সিআর মামলা নম্বর: ২৫২/২৫ ইং ও মৌলভীবাজার মামলা নম্বর: ২৮/১৫০ (১২/০৬/২৬ ইং)।
স্থানীয় ভুক্তভোগী ও রাজনৈতিক নেতাকর্মীদের অভিযোগ, বিগত সরকারের আমলে ময়নুলের ইশারায় ফেঞ্চুগঞ্জ ও আশপাশের এলাকায় বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হতো। নিজে পুলিশের সোর্স হিসেবে কাজ করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো এবং গভীর রাতে পুলিশ নিয়ে বাড়ি থেকে ধরিয়ে দেওয়ার পেছনে মূল কারিগর ছিলেন এই ময়নুল।
পটপরিবর্তনের পরও ময়নুলের অপতৎপরতা থেমে নেই। স্থানীয়দের দাবি, ময়নুল বর্তমানে খোলস বদলে নতুন করে কিছু সুবিধাভোগী ও প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে নিজের পুরোনো সিন্ডিকেট ও অবৈধ কার্যক্রম টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। তার এই হঠকারী কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক কর্মীরা দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার