admin

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

ফেসবুকে প্রেম, বাড়ি থেকে পালিয়ে সিলেটে দুই কিশোরী

ফেসবুকে প্রেম, বাড়ি থেকে পালিয়ে সিলেটে দুই কিশোরী

ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই কিশোরীর। একজনের বাড়ি সিরাজগঞ্জে, অন্যজনের খুলনায়। সম্পর্কের টানে বাড়ি থেকে পালিয়ে সিলেটে এসে শেষমেশ পুলিশের হাতে থানা হেফাজতে যেতে হলো তাদের।

শনিবার সিলেটের কোম্পানীগঞ্জে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ দুই কিশোরীকে থানা হেফাজতে নেয়। রোববার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কলেজপড়ুয়া এবং খুলনার স্কুলপড়ুয়া দুই কিশোরীর পরিচয় ফেসবুকে। সেখানে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরিবারের অগোচরে প্রথমে তারা ঢাকায় দেখা করে। পরে একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে চলে আসে।

সেখানকার সাদাপাথর রিসোর্টে তারা এক রাত অবস্থান করে। পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজর কাড়ে। সন্দেহ হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ দুই কিশোরীকে থানায় আনার পর তল্লাশি চালিয়ে স্কুলপড়ুয়া মেয়েটির কাছ থেকে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ এবং চার ধরনের সোনার গহনা উদ্ধার করে।

ওসি রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

সর্বশেষ সংবাদ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ