admin
প্রকাশিত: 11:01 AM, August 4, 2026
ফ্রান্স প্রতিনিধি:
অবশেষে বাস্তবায়নের পথে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বহু প্রতীক্ষিত জাতীয় জামে মসজিদ। দীর্ঘ পরিকল্পনা, নিরলস প্রচেষ্টা এবং প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মসজিদটির নির্মাণকাজ। এতে ফ্রান্স জুড়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বাংলাদেশি কমিউনিটির ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৯৩ সালের ২৩ আগস্ট মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেন ওভারভিলিয়ার্স বাংলাদেশি মসজিদের খাদেম সালেহ আহমদ চৌধুরী। তাঁর দীর্ঘ প্রচেষ্টার ধারাবাহিকতায় ২০০২ সালে মসজিদের জন্য একটি ভবন ক্রয় করা হয়। এরপর ২০০৪ সালে সেখানে আনুষ্ঠানিকভাবে মসজিদের কার্যক্রম শুরু হয় এবং একই সঙ্গে মাদ্রাসার শিক্ষাকার্যক্রমও চালু করা হয়। দীর্ঘদিনের সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে বাংলাদেশ কমিউনিটির জাতীয় জামে মসজিদের নির্মাণকাজ। প্রকল্পটি বাস্তবায়নে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সালেহ আহমদ চৌধুরী।
তিনি ফ্রান্সের বিভিন্ন শহরে গিয়ে প্রবাসীদের দ্বারে দ্বারে সহযোগিতা ও অনুদান সংগ্রহ করেছেন। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও থেমে না গিয়ে তিনি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন। সালেহ আহমদ চৌধুরী বলেন, “এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়। মহান আল্লাহর অশেষ রহমত এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশির সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও ত্যাগের ফল আজকের এই অর্জন। যারা আর্থিক, নৈতিক ও সার্বিকভাবে এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” তিনি দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কাছে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তাআলা যেন জাতীয় জামে মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করার তাওফিক দান করেন।
এই মসজিদ যেন কিয়ামত পর্যন্ত ইসলামী শিক্ষা, ইবাদত, দাওয়াহ, মানবকল্যাণ এবং মুসলিম ঐক্যের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত থাকে।” প্রবাসী বাংলাদেশিদের মতে, জাতীয় জামে মসজিদটি শুধু ইবাদতের স্থানই হবে না; এটি হবে ফ্রান্সে বাংলাদেশি মুসলিমদের ধর্মীয়, সামাজিক ঐক্যের প্রতীক। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও কমিউনিটি উন্নয়নের একটি স্থায়ী ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁদের প্রত্যাশা।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ