admin
প্রকাশিত: 12:28 PM, February 17, 2026
স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সেনাবাহিনীর বিনম্র শ্রদ্ধা: সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জেনারেল এম এ জি ওসমানীর সমাধিতে সামরিক আনুষ্ঠানিকতায় শ্রদ্ধা জানানো হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুজ্জামান সামরিক কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ: সংগঠনের উদ্যোগে সকাল ১০টা থেকে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ ও শাহপরাণ (রহ.) লতিফিয়া মাদ্রাসায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়। জোহর নামাজ শেষে দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সংগঠনের নেতৃবৃন্দ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ছদরুল আলম চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, এডভোকেট আব্দুল মালিক, মকসুদ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা শামছুল হক ভাদেশ্বরী।
ভাসানী-ওসমানী স্মৃতি সংসদ: সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুলের নেতৃত্বে মিলাদ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হয়। এতে উপদেষ্টা এম.এ. আলী জালালাবাদীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবীর ওসমানী ছিলেন সততা ও আদর্শের রাজনীতির এক অনন্য পথিকৃৎ। মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে তিনি স্বাধীন বাংলাদেশ অর্জনে অসামান্য অবদান রেখেছেন। বক্তারা এই মহান নেতার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের জোর দাবি জানান।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল