admin
প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি:
সংগীত, আনন্দ আড্ডা আর ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজনে সিলেটের তামাবিল হাইওয়ে থানায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

সকাল থেকেই থানা কম্পাউন্ডে শুরু হয় উৎসবের আমেজ। সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিমের নির্দেশনা ও পরামর্শক্রমে আয়োজিত এই উৎসবে পান্তা-ভাতের আয়োজনে অংশ নেন থানার পুলিশ সদস্যরা। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
মধ্যাহ্নভোজের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানের সভাপতি ও তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী সমাপনী বক্তব্যে বলেন, “বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হলো পহেলা বৈশাখ। পেশাগত ব্যস্ততার মাঝেও পুলিশ সদস্যদের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এবং দেশীয় সংস্কৃতিকে হৃদয়ে লালন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি, নতুন বছরের এই আনন্দ আমাদের সেবার মানসিকতাকে আরও উজ্জীবিত করবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা আরও নিবেদিতভাবে কাজ করতে পারব।”
বক্তব্য শেষে ওসির সমাপনী ঘোষণার মধ্য দিয়ে আনন্দঘন এই উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে তামাবিল হাইওয়ে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে
স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়