admin
প্রকাশিত: 2:26 PM, March 1, 2026
সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট নগরীর বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে। এই অঞ্চলের মানুষের কর্মতৎপরতা সিলেটের নাগরিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করছে।
গতকাল শনিবার কেলে নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সমিতির তিন সদস্যকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বক্ত জুবের, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ জুয়েল।
প্রধান অতিথি আব্দুল কাইয়ূম চৌধুরী আরও বলেন, “বালাগঞ্জ ও ওসমানীনগরের বিপুল সংখ্যক মানুষ সিলেটে বসবাস করে মেধা ও শ্রম দিয়ে নগরীর উন্নয়নে অবদান রাখছেন। আঞ্চলিক এই সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি এবং ভ্রাতৃত্ব সুদৃঢ় রাখতে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আলী আহমদ খান, ডা. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, হাসিনা মহিউদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক এমএ মতিন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর
রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ
স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের