admin
প্রকাশিত: 2:10 PM, February 9, 2026
আহমেদ শাকিল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও। সময় যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে এই আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ের দোরগোড়ায় পৌঁছে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিলেট-৪ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের ম্যাজিকম্যান খ্যাত আরিফুল হক চৌধুরী, বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে আছেন। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সদস্য। এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়ের ছাত্রদলের প্রভাবশালী নেতা। অপরদিকে, ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের শুরুতে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের নেতাকর্মীদের প্রচারণা ছিল তুলনামূলকভাবে জোরালো।
বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার কার্যক্রমও ছিল চোখে পড়ার মতো। সে সময় ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে দলীয় নেতাকর্মীদের তেমন দৃশ্যমান প্রচারণা লক্ষ্য করা না গেলেও। তবে পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। বর্তমানে সিলেট-৪ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির নেতাকর্মীরা জোরালোভাবে মাঠে নেমেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে ব্যাপক নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয় সূত্র ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, ভোটারদের কাছ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
ধানের শীষের পক্ষে প্রচারণা বর্তমানে এতটাই জোরালো যে, তার তুলনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান প্রচারণা তেমন দেখা যাচ্ছে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতো শক্তিশালী প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামায়াতের আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তারা আরও বলেন, বর্তমানে সিলেট-৪ আসনে ধানের শীষের পক্ষে যেভাবে জোরালো প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম চলছে, তা যদি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে, তবে আরিফুল হক চৌধুরীর বিজয়ের সম্ভাবনা প্রায় শতভাগ ৯৯ দশমিক ৯ শতাংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এদিকে গত শনিবার জৈন্তাপুর উপজেলায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ বলেন,দেশ নায়ক তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা। ৩১ দফার এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া স্থায়ী মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রিকারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের জন্য একটি গোষ্টি সহজ-সরল মা-বোনদের ধোকা দিচ্ছে। ইসলামের নামে বিভ্রান্ত করে তাদেরকে ভোট দিতে ওয়াদাবদ্ধ করছে যা কোনভাবে কাম্য নয়।
তাদের থেকে সবাইকে সচেতন-সজাগ থাকতে হবে। একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জনগণ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।
তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সচেতন জনতা অতীতেও যেমন সকল ষড়যন্ত্র নসাৎ করেছেন, এবারও রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে সিলেট ৪ আসনের জনগণ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও