admin
প্রকাশিত: 2:09 PM, October 1, 2026
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ভবনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ ‘পরিদর্শন কক্ষ’-এর উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এ সময় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংসদ এমরান আহমদ চৌধৃুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উদ্বোধনকালে সংসদ সদস্য এমরান চৌধুরী বলেন- বিয়ানীবাজারের তৃণমূল মানুষের সেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। এই পরিদর্শন কক্ষটি চালুর মাধ্যমে সাধারণ মানুষের এখন খুব সহজেই তাদের যেকোনো সমস্যা বা উন্নয়নমূলক বিষয়ে এমপির সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এটি স্থানীয় প্রশাসন ও জনগণের মাঝে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে।
এর আগে প্রধান অতিথি হিসাবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এড. এমরান আহমদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে পৃথক এসব সভায় রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল, উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন। এসব সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ, শিক্ষা, যানজটসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
কোনো রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কোনো অন্যায় করা যাবে না জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এমরান চৌধুরী বলেন- জনগণকে কখনো কষ্ট, জনগণের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না।
সড়ক যোগাযোগ অবস্থার উন্নয়নের লক্ষে বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে জানিয়ে সাংসদ এমরান চৌধুরী বলেন- কুশিয়ারা নদীর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সাথে আমাদের দুরত্ব ও সময় কমে আসবে।
প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে এমপি প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে অবদান রাখতে এখানে প্রবাসীরা অর্থায়ন করবে সরকার সে পরিবেশ তৈরী করবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির বিষয়টি সভায় তুলে ধরেন সাংসদ এমরান চৌধুরী।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ