admin
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে গত ১২ এপ্রিল রাতে রাস্তায় পাওয়া সদ্য জন্মজাত নবজাতক কন্যা শিশুকে প্রশাসনিক আশ্রয় দেওয়া হল সিলেট সমাজাসেবা অধিদপ্তরের বাগবাড়ি ছোটমণি নিবাসে। গতকাল সোমবার সকালে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের শিশু কল্যাণ বোর্ডের এক সভায় এই সিদ্ধান্তঃ নেওয়া হয়। নবজাতকটি জন্মের পরই সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ লামাকাজী সড়কের ধলিপাড়াস্থ (পিচের মুখ) নামক স্থানে রাতের অন্ধকারে কেবা কারা ফেলে রেখে যায়। একজন অটো (সিএনজি) চালক রাস্তার পাশে একটি নবজাতকের পড়ে থাকা দেখে বিষয়টি ফোনে বিশ্বনাথ থানা পুলিশ কে অবগত করেন। খবর পেয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান ফোর্স সহ নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হস্তান্তর করেন।
নবজাতকটি চিকিৎসাধিন থাকাকালে গতকাল সকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, ওসি গাজী মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ তাকে দেখতে হাসপাতালে আসেন। এসময় স্বাস্থ্য কর্মকর্তা আনিসুল হোসেন নবজাতকের বর্তমান অবস্থা তাদেরকে অবহিত করেন। ইউএনও উম্মে কুলসুম রুবি নবজাতকের নাম রাখেন ফাতেমা। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুর্ণিমল বিশ্বাস নবজাতকের বয়স আজ ২ দিন এবং পরিপূর্ণ সুস্থ আছে বলে জানান। পরে নবজাতককে সিলেট সমাজসেবা দপ্তরের ছোটমণি নিবাসে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিষয়ে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আমরা নবজাতককে সিলেট ছোট মণি নিবাসে প্রেরণ করে দিয়েছি। কেউ যদি তাকে নিতে চায় তাহলে বাগবাড়ি ছোট মণি নিবাসের উপ-তত্বাবধায়ক লাকি পুরকায়স্থের সাথে যোগাযোগ করে সিলেট জেলা পারিবারিক আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা মিটিয়ে নিতে পারেন।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী