admin
প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির সিলেট মহানগরের অফিস সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
তিনি বলেন, বিশ্বের পরিবেশ নানা কারণে হুমকির মুখে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে সতর্ক করে আসছেন। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ছাত্রশিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আজকের এই র্যালি কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ বার্তা। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ কাটা ও বনভূমি ধ্বংসের মতো কর্মকাণ্ড বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে।
সাজু বলেন, সিলেটকে একটি সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সর্বত্র বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। নতুন আবাসিক এলাকায় পর্যাপ্ত বৃক্ষরোপণের ব্যবস্থা বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি সরকারি উদ্যোগে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণেরও আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন।
কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে রাতারগুল ও সাদাপাথরের মতো পর্যটনকেন্দ্রগুলো তাদের স্বাভাবিক সৌন্দর্য হারাচ্ছে। এসব প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে ছাত্রশিবিরের সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন। কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে নগরীর বিভিন্ন ক্যাম্পাসে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার