admin

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

বৃহত্তর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সরকারি নজরদারিতে আনার দাবি

বৃহত্তর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সরকারি নজরদারিতে আনার দাবি

বৃহত্তর সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রকে নিরাপদ ও পর্যটকদের জন্য নির্বিঘ্ন করতে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ নজরদারিতে আনার জোর দাবি জানানো হয়েছে। একইসাথে পর্যটন কেন্দ্রগুলোতে সাধারণ নাগরিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে জেলা ও পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

গত মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থা (সিকস)-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ প্রস্তুতি সভায় এই দাবি জানানো হয়। আগামী ৪ এপ্রিল শনিবার ‘শিক্ষা সফর ২০২৬’ সফলের লক্ষ্যে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক ও সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভায় বক্তারা সিলেটের পর্যটন খাতের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পর্যটন নগরী হিসেবে সিলেটের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রতিটি স্পটকে প্রশাসনের কঠোর নজরদারিতে আনা জরুরি।

সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্কুলের পাঠদানে মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের জীবনমান ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিলে মোবাইলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম হিতে বিপরীত হতে পারে। অনতিবিলম্বে এই কার্যক্রম বন্ধের জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।

সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, চিত্ত রঞ্জন দাস, নিলমনি কান্ত চন্দ, মোঃ জালাল উদ্দিন, মোঃ সাহেদ আহমদ শান্ত, মোহাম্মদ সহিদ চৌধুরী, মোঃ তাজ উদ্দিন, মোঃ আল-আমিন আহমদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, শংকর বিশ্বাস ও অবিনাশ চন্দ্র দাস।

এছাড়াও সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানসহ স্বাধীন চৌধুরী, রাজা মিয়া ও মোঃ তানজিদ আহমদ আনন্দ সভায় নিজেদের মতামত ব্যক্ত করেন। সভা শেষে আগামী ৪ এপ্রিলের শিক্ষা সফর সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা