admin
প্রকাশিত: 3:32 PM, February 25, 2026
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা আমাদেরই স্বজন। আমাদের সম্পদে তাদের হক রয়েছে। কিন্তু দেশে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা না থাকায় তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নামাজ ও রোজার মতো যাকাতও ফরজ ইবাদত হলেও সমাজে এ নিয়ে চরম উদাসীনতা লক্ষ্য করা যায়। সমাজ থেকে সবধরণের শ্রেণি বৈষম্য দূর করতে হলে ইনসাফভিত্তিক সমাজ ও যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
গত রবিবার বিকেলে নগরীর শেখঘাট এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত রামাদ্বান ফুডপ্যাক উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, মাহে রমজান হলো পবিত্র কুরআন নাজিলের মাস। আত্মসংযমের এই মাস আমাদের মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সমাজের সকল স্তরে রমজানের এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে। অসহায় ও হতদরিদ্র মানুষগুলো যাতে অন্তত দুমুঠো খেয়ে ইফতার ও সেহরি পালন করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে।
থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আয়কর আইনজীবী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল মুকিত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল কাদির, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকিম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাজহারুল ইসলাম, ১১নং ওয়ার্ড সভাপতি আব্দুল আলীম, ১২নং ওয়ার্ড সভাপতি ফয়েজুল ইসলাম ও ১৪নং ওয়ার্ড সভাপতি আব্দুজ্জাহের প্রমুখ। অনুষ্ঠান শেষে এলাকার কয়েকশ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,