admin
প্রকাশিত: 4:27 PM, November 2, 2026
সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করায় সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্যজোট।
গতকাল সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে সিলেটের হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক অংশ নেন।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের পর ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচলের আইনি স্বীকৃতি এ খাতের শ্রমিকদের জন্য একটি বড় অর্জন। এই খাতের সাথে প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে আইনি বিধিমালাটিকে পূর্ণাঙ্গ ও আরও শ্রমিকবান্ধব করতে প্রয়োজনীয় সংশোধনীর আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিপিবি নেতা খায়রুল হাছানসহ অন্যান্য শীর্ষ শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জানানো হয়, বিধিমালাকে আরও শ্রমিকবান্ধব ও পরিমার্জিত করার দাবিতে আগামী ৯ নভেম্বর সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর শুক্রবার সিলেট
স্টাফ রিপোর্টার: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক
স্টাফ রিপোর্টার: সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশ। গত রবিবার
সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা
স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সিলেট নগরীর কাষ্টঘর ও কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ছয়