admin
প্রকাশিত: 2:44 PM, March 7, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরে হঠাৎ করেই বেড়েছে দুর্র্ধষ ছিনতাইয়ের ঘটনা। সম্প্রতি নগরের সাগরদীঘির পাড় এলাকায় দিনে-দুপুরে এক নারীকে কুপিয়ে মালামাল লুটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযান শুরু করলেও ঘটনার সাথে জড়িত মূল অপরাধীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
গত বৃহস্পতিবার সকালে সাগরদীঘির পাড়ের ৩ নম্বর গলির সামনে এক অফিসগামী নারীকে টার্গেট করে মোটরসাইকেলে আসা দুই যুবক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে ব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়। কয়েক বছর বিরতির পর ওই এলাকায় এমন প্রকাশ্যে হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করার কাজও অনেকটা এগিয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা আক্ষেপ করে বলছেন, ভিডিও দ্রুত ভাইরাল হওয়ায় অপরাধীরা সতর্ক হয়ে আত্মগোপনে চলে যায়, যা তাদের গ্রেপ্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
পুলিশের একাধিক সূত্রের মতে, গত দেড় যুগে সিলেটে অপরাধের ধরন ও এলাকা বদলেছে। আগে যেসব এলাকা ‘ছিনতাই জোন’ হিসেবে পরিচিত ছিল, এখন অপরাধ ছড়িয়ে পড়ছে অভিজাত এলাকাগুলোতেও।
গত ২৪শে ফেব্রুয়ারি হাউজিং এস্টেটে ৬ জনের একটি সশস্ত্র দল ছিনতাই করে, যা ওই এলাকার ইতিহাসে বিরল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে বদলি করা হলেও আসামিরা এখনো পলাতক।
নতুন করে সক্রিয় হওয়া এসব ছিনতাইকারীদের অনেকেরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই, যার ফলে তাদের তালিকাভুক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে।
নগরে পুলিশের তৎপরতা নিয়ে অসন্তোষ থেকে সাধারণ মানুষ এখন নিজেই অপরাধী ধরছে। গত দু’দিনে নগরের পশ্চিমাঞ্চলে ৬ ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এছাড়া বালুচর এলাকা থেকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আতঙ্ক এখনো কাটেনি।
সিলেটের সচেতন নাগরিকরা বলছেন, কেবল বদলি বা তদন্ত নয়, রাজপথে দৃশ্যমান টহল বৃদ্ধি ও কঠোর আইনি ব্যবস্থা না নিলে পবিত্র রমজান ও ঈদের আগে ছিনতাইয়ের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে
সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে
‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’ স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সিলেট
সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের