admin
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
সিলেটের স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দনিকেতন-এর ২২তম আইএএল (এ লেভেল) ও ২৫তম আইজিসিএসই (ও লেভেল) সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের সমাবর্তনে ৪১ জন আইজিসিএসই এবং ৩২ জন আইএএল শিক্ষার্থীর হাতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের একাডেমিক হেড শামীম চৌধুরী। সমাবর্তন বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডাঃ সাইরাস সাকিবা।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সাইরাস সাকিবা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রজীবনে অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে প্রকৃত মানুষ হতে হবে। মনে রাখবে, ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি একটি নিরন্তর চর্চার বিষয়। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ আসবে, যা তোমাদের সাহসের সাথে মোকাবিলা করতে হবে। তবে সাফল্যের চূড়ায় পৌঁছালেও কখনো নিজের দেশকে ভুলে যাওয়া চলবে না।”
অনুষ্ঠানে আইএএল গ্রাজুয়েটদের মধ্যে সাফাত উদ্দিন নুদার, নামিরা মাহিয়াত ও সিদরাতুল মুনতাহা এবং আইজিসিএসই গ্রাজুয়েটদের মধ্যে সৈয়দা লামিশা জাহিদ ও অনিন্দ্য চৌধুরীসহ অনেকে তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন। দুই স্তরের শিক্ষার্থীরাই ভিডিও চিত্রের মাধ্যমে তাদের শিক্ষাজীবনের সোনালী দিনগুলো তুলে ধরে। সমাবর্তন শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জিয়াউর রহমান, পরিবেশবিদ কাসমির রেজা প্রমুখ। তারা চমৎকার শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন রূপক কান্তি দত্ত ও শাহানা পারভীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রাশিদা সামারা খালেদ ও মোহাম্মদ মেহের রহমান। সমাপনী বক্তব্যে আগত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস। সবশেষে শিক্ষার্থীদের হাতে কাঙ্ক্ষিত সনদ তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত