admin

প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

মধ্যরাতে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র আকস্মিক পরিদর্শন

মধ্যরাতে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র আকস্মিক পরিদর্শন

গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

শুক্রবার রাত ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ পরিদর্শনে যান এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালে বিদ্যমান একাধিক সমস্যা চিহ্নিত করেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি রোগীদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কেবল কর্তৃপক্ষের দায়িত্ব নয়; এতে সবার সচেতনতা প্রয়োজন।” তিনি আরও জানান, হাসপাতালে ডাক্তার ও নার্সের সংকট রয়েছে। ডাক্তার সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অচিরেই এ সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

ইউএনও’র আকস্মিক পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তির পাশাপাশি উন্নত সেবা প্রত্যাশায় নতুন আশার সঞ্চার হয়েছে।

সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

মো.জুনেদ আহমদ, ফ্রান্স নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

রুবেল আহমদ: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিপুল পরিমাণ সরকারি খাস জমি অবৈধ দখলে চলে গেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি (জমা-খারিজ) করিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, দুর্নীতি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে থাকা

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা