admin
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
স্টাফ রির্পোটার:
সিলেট নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ডিউটিতে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং তদারকি কর্মকর্তাদের কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক জরুরি আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ কমিশনার নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, ঝুলে থাকা মামলার দ্রুত তদন্ত নিষ্পত্তি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জননিরাপত্তায় নিয়োজিত সকল সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। কর্তব্যকাজে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।”
এসএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাহাদত হোসেন।
এছাড়া সভায় মেট্রোপলিটন পুলিশের সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নগরীর অপরাধ চিত্র বিশ্লেষণ করে আসন্ন দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত