admin

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মন্ত্রী মুক্তাদিরের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

মন্ত্রী মুক্তাদিরের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, রেলপথ, আকাশপথ, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ও পর্যটনখাতে বিরাজমান সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত শুক্রবার সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে, সিলেট নগরীকে যানজট মুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে নগরীর পশ্চিম দিকে টুকেরবাজার তেমুখী হতে বাদাঘাট হয়ে আইসিটি পার্ক পর্যন্ত, ওসমানী বিমানবন্দর হতে পূর্ব দিকে ধোপাগুল হতে সাহেবের বাজার-খাদিম-বটেশ্বর-সিলেট-তামাবিল সড়ক পর্যন্ত, পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক হতে নতুন সেনানিবাসের পূর্ব দিকে বাঘা তুড়ুকবাগ হয়ে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণ করে সিলেট-জকিগঞ্জ সড়ক পর্যন্ত এবং দক্ষিণ দিকে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক হতে জালালপুর হয়ে লালাবাজার পর্যন্ত চার লেন বিশিষ্ট লিংক রোড বা বাইপাস সড়ক নির্মাণ, প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের অধিবাসী ও পর্যটকদের যাতায়াত, ব্যবসা বানিজ্য বৃদ্ধি ও সম্প্রসারণের সুবিধার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রথম শ্রেণির আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তরের আধুনিক সকল অবকাঠামো নির্মাণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকল আন্তর্জাতিক রুটে দেশি বিদেশি সকল যাত্রীবাহী ও কার্গো বিমানের সরাসরি ফ্লাইট চালু, সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রুপান্তরের সকল উন্নয়ন ও সম্প্রাসারণ কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-আখাউরা রেল লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নিত করে রেললাইনের সকল উন্নয়ন কাজ সম্পন্ন করে গাড়ি চলাচলের উপযুক্ত করা এবং এই রেল লাইনের সকল ব্রিজ, ষ্টেশন জংশন গুলোর আবশ্যকীয় সংস্কার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাটি স্থাপন এবং এ্যারোনেটিক্যাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, শমসের নগর বিমানবন্দরে নিয়মিত সকল ফ্লাইট চালু, সিলেটের শেরপুরে নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের নামে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি ঘাটি স্থাপন, মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, সিলেটে পর্যটন বিশ্ববিদ্যালয় স্থাপন, জালালাবাদ সেনানিবাসে আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিসষ্ট্রেশনকে বঙ্গবীর ওসমানীর নামে আধুনিক সামরিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, সিলেটে পর্যটন উন্নয়ন বোর্ড গঠন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্ট্রগ্রামের মধ্যে যাতায়াতকালী সকল আন্তঃনগর ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত আসন ও বগির সংখ্যাবৃদ্ধি, ট্রেন ও যাত্রী সেবার মান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ, সিলেট বিভাগের সকল বাসা বাড়ি ও ব্যবস্থা প্রতিষ্ঠানে গ্যাস লাইন সংযোজন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রামের মধ্যে আধুনিকবিরতিহীন ট্রেন সার্ভিস চালু, সিলেট প্রবাসী কল্যাণ ভবন স্থাপন, জনশক্তি ও কর্মসংস্থান ভবন স্থাপন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা