admin
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
রহমত ও বরকতের ১০ দিন অতিবাহিত হওয়ার পর রমজানের দ্বিতীয় দশক অর্থাৎ মাগফিরাত বা ক্ষমার ১০ দিন এখন শেষ পর্যায়ে। আজ পবিত্র মাহে রমজানের ১৯তম দিন। আগামীকাল ২০শে রমজান শেষ হওয়ার মাধ্যমেই সমাপ্তি ঘটবে পরম করুণাময় আল্লাহর কাছ থেকে পাপমুক্তির বিশেষ সুযোগ সম্বলিত এই মাগফিরাত দশকের।
ইসলামি চিন্তাবিদদের মতে, ১৯তম রোজার গুরুত্ব অপরিসীম। মাগফিরাত বা ক্ষমা লাভের এই শেষ মুহূর্তগুলোতে বান্দা যখন কায়মনোবাক্যে আল্লাহর কাছে তার অতীতের সব গুনাহর জন্য তওবা করে, তখন আল্লাহ তার প্রতি বিশেষভাবে সদয় হন। হাদিস শরিফে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের, মধ্যের ১০ দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন নাজাতের। সেই হিসেবে মুমিন মুসলমানদের জন্য নিজেদের পাপমুক্ত করে পবিত্র হওয়ার সুবর্ণ সুযোগ এই মাগফিরাত দশক।
মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মহান আল্লাহর অন্যতম গুণবাচক নাম ‘আল-গাফুর’ বা অতি ক্ষমাশীল। এই ১০ দিনে বান্দার ছোট-বড় সব অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তা কবুল করেন। নবী করিম (সা.) বলেছেন, “অপরাধ স্বীকারকারী ব্যক্তি নিরপরাধ ব্যক্তির মতো।” (বুখারি ও মুসলিম)।
আজ ১৯তম রোজার দিনে ইবাদতকারী মুমিনদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বেশি বেশি ‘ইস্তেগফার’ বা ক্ষমা প্রার্থনার ওপর। এ সময় ‘সাইয়্যিদুল ইস্তেগফার’ এবং ‘রাব্বিগফির ওয়ারহাম ওয়া আন্তা খাইরুর রাহিমীন’ এর মতো দোয়াগুলো পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ।
রমজানের ১৯তম দিন পার হওয়ার সাথে সাথে ধর্মপ্রাণ মুসলমানরা এখন পরম কাঙ্ক্ষিত ‘নাজাত’ বা মুক্তি দশকের অপেক্ষায়। নাজাতের শেষ ১০ দিনেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’। এছাড়া ২০শে রমজান আসর থেকে শুরু হবে পবিত্র ইতিকাফ, যেখানে বান্দা সবকিছু ভুলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করেন।
সিলেটের স্থানীয় মসজিদগুলোতে দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। বিশেষ করে তারাবির নামাজ ও সাহরির সময়ে ধর্মপ্রাণ মানুষের ইবাদতের একাগ্রতা ছিল চোখে পড়ার মতো। আলেমদের আহ্বান, মাগফিরাত দশকের শেষ এই ক্ষণগুলো যেন অবহেলায় না কাটে। আত্মশুদ্ধি আর তওবার মাধ্যমে নিজেকে নাজাতের উপযুক্ত করে গড়ে তোলাই হোক আজকের দিনের মূল লক্ষ্য।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী