admin
প্রকাশিত: 11:52 AM, December 6, 2025
খলিলুর রহমান:
সাইজে ছোট,ওজনে কম ও দামে বেশি ভারতীয় চোরাই পণ্যের অন্যতম হচ্ছে মাদক। এই মাদক চোরাচালানের স্বর্গরাজ্য সিলেটের জৈন্তাপুর। এই উপজেলার সাথে রয়েছে ভারতের মেঘালয়া রাজ্যের পূরোপূরি স্থল সীমান্ত ও সীমান্তঘেষা ঘন মানব বসতি।
তাই হাত বাড়ালেই সহজে মিলে ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট। প্রায় প্রতিদিনই এই উপজের উপর দিয়ে কচুরিপানার মত ধেয়ে আসে মাদকের চোরা চোরাচালান। চালানগুলোর মাল স্থানীয় বাজারে কেনা-বেচার পাশাপাশি অন্যত্রও সরবরাহ হয়ে থাকে।
মাদকদ্রব্য বহনে পেঁয়াজ চিনি বা গরুর মত বড় যানবাহন ব্যবহার করতে হয় না চোরা কারবারিদের। কখনো কাধে কর, ভার বহে, কখনো সিএনজি অটো রিকশা ও টমটমের মাধ্যমে পাচার হয়ে থাকে এসব।মাদক। আর এ মাদক চলে আসে সিলেট নগরসহ জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে প্রায়ই চলে মাদকের জমজমাট কারবার। তাই জৈন্তাপুর উপজেলার এমন কোনো গ্রাম ও বাজার নেই,যেখানে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী নেই। এক শ্রণির লোকজন লাইনম্যান সেজে মাদক চোরাকারবারিদের কাছ থেকে পুলিশ ও বিজিবির নামে বখরা আদায় করছে। যাদের মধ্যে সাংবাদিক নামধারী কিছু লোকও রয়েছে।
জৈন্তাপুর উপজেলা মাদক চোরাকারবারিদের স্বর্গ হওয়ায় এ উপজেলায় মাদকবিরোধী অভিযানও তুলনামূলক হারে বেশি। বিজিবি পুলিশ ও র্যাব প্রায়ই এ উপজেলা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। গত ডিসেম্বর সেনাবাহিনী অভিযান চালিয়ে জৈন্তাপু গ্যাসফিল্ড এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ নগরীর বাদমবাগিচার মানিক মিয়াকে আটক করে। এ ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়।
গত ৩১ অক্টোবর র্যাবের অভিযান পরিচালনা করে ৬১ বোতল ফেন্সিডিল ও ৪৬ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো নগেশপাত্র,আনোয়ার হোসেন ও কুশপাত্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এর আগে ২৯ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী তামাবিল কদমখাল থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় চোরাকারবারি পালিয়ে যায়। গত ১৩ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী ২০০ বোতল ফেনসিডিলসহ মকবুল হোসেন নামের এক মাদক চোরাকারবারিক গ্রেফতার করে। গত ৪ অক্টোবর উপজেলার ফরফরা গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার হলো দেলোয়ার ও নাহিদ।
গত ২৮ মে ৫৫১ বোতল ভারতীয় এলকোডাইল সিরাপ মদসহ আনোয়ার ও আব্দুল কাদের নামের দুইজনেক গ্রেফতার করে। এর আগে ২৩ মে উপজেলার উৎলারপার থেকে ৯৬ বোতল ভারতীয় মদসহ র্যাব শাহীন আহমদ নামের এক মাদক চোরাচালানীকে গ্রেফতার করে। এ সব অভিযানে জৈন্তাপর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) ওসমান গণী মাদকবিরোধী এসব অভিযান ও মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর
রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ
স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের