admin
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, পবিত্র রমজানের শুরু থেকেই জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে।
তিনি গতকাল সোমবার বাদ আসর সিলেট নগরীর মিরাবাজারস্থ এলাকায় ১৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল করিম চৌধুরী সহযোগিতায় ইফতার বিতরণকালে অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, যুবদল সবসময় মানুষের পাশে থাকার রাজনীতি করে। রমজানের এই পবিত্র মাসে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মুহিবুল জালাল, প্রাণেশ দে, জেলা যুবদলের সহ সভাপতি জুবের আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হায়দার আলী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সহিদুজ্জামান সুমন, ১৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ও খারপাড়া নাগরিক কমিটির সদস্য সচিব শহীদুজ্জামান সুমন, খারপাড়া নাগরিক আহবায়ক মোঃ আলী হায়দার, খারপাড়া নাগরিক কমিটির সিনিয়র সদস্য সেনুর আহমদ, সিদ্দিকুর রহমান, নোমান আহমদ, নাসির আহমদ, ফয়সল আহমদ, আসলাম আহমদ, লিলম আহমদ, শরিফ আহমদ, মিন্টু আহমদ, আনোয়ার, রুবেল আহমদ প্রমুখ। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা খারপাড়ার কৃতি সন্তান ও খারপাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফয়জুল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার