admin

প্রকাশিত: 10:24 AM, April 7, 2026

মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন আগামী ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর আমন্ত্রণে এই সফরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগ পুনরায় চালুর বিষয়টি প্রধান আলোচ্যসূচি হিসেবে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের জারিকৃত এক সরকারি আদেশে এ সফরের অনুমোদন দেওয়া হয়েছে। সফরকালে ‘কর্তব্যরত’ হিসেবে গণ্য করা হবে এবং সফরের যাবতীয় ব্যয় বহন করবে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রায় দুই বছর ধরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। তবে একই সময়ে নেপালসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে একটি ফোরাম জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে অতীতের সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এবং নতুন কোনো সিন্ডিকেট গঠনের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে। এর আগে আরেকটি সংগঠন বিএমইটি ঘেরাও করে একই ধরনের দাবি তোলে।

অতীতে মালয়েশিয়া সরকার বাংলাদেশের বেসরকারি রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ১০টি শর্ত আরোপ করলে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সংশ্লিষ্ট দেশগুলোর এজেন্সিগুলো এসব শর্তে আপত্তি জানায়। পরবর্তীতে তৎকালীন সরকার মালয়েশিয়ার শর্ত অনুযায়ী এজেন্সির তালিকা পাঠালেও সেই তালিকার বিস্তারিত তথ্য স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ করে মালয়েশিয়া সরকার। এতে নির্ধারিত সময়ে বিদেশ যেতে না পারায় অনেক কর্মী ক্ষোভ প্রকাশ করেন। পরে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও রিক্রুটিং এজেন্টরা নির্ধারিত ৭৯ হাজার টাকা ফেরত দিয়েছে, অনেক কর্মী অভিযোগ করেছেন যে তাদের মোট ব্যয়ের পুরো অর্থ ফেরত দেওয়া হয়নি।

রিক্রুটিং এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে পুলিশ, সিআইডি, দুদক ও আদালতে বিচারাধীন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মানবপাচার ও অর্থপাচার সংক্রান্ত অভিযোগে মালয়েশিয়ার নাম জড়ানোয় দেশটি অসন্তোষ প্রকাশ করেছে। ২০২৩ সালে কর্মী নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই দেশের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগও আলোচিত হয়। তবে মালয়েশিয়া সরকার তাদের দেশে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,