admin

প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

মুক্তাদিরকে ঘিরে ভোটের মাঠে নেতাকর্মী ও সমর্থকদের উৎসাহ উদ্দীপনা

মুক্তাদিরকে ঘিরে ভোটের মাঠে নেতাকর্মী ও সমর্থকদের উৎসাহ উদ্দীপনা

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনটি দেশের রাজনীতিতে বরাবরই মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রচলিত মিথ আছে- সংসদ নির্বাচনে এই আসনে যে দলের প্রার্থী জিতেন সেই দল সরকার গঠন করে।

স্বাধীনতার পর প্রায় সব জাতীয় নির্বাচনে ভোটের ফলাফলে এই মিথের প্রতিফলন হওয়ায় ‘মর্যাদাপূর্ণ’ আসন এটি। এ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

খন্দকার আব্দুল মুক্তাদির হচ্ছে সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ছেলে। খন্দকার আব্দুল মুক্তাদির এর আগেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এই মুহুর্তে সিলেট-১ আসনে তাঁর পক্ষে ধানের শীষের বিজয়ের জন্য নেতাকর্মী ও সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছেন ভোটের মাঠে। তাদের এই জোরালো প্রচারণায় বিএনপির নেতাকর্মীরাও দলে দলে প্রচারণায় নামছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী। নাম ঘোষণার পূর্ব থেকেই মুক্তাদির এ আসনে কাজ করছিলেন। যে কারণ তিনি নির্বাচনী প্রচারনায় এগিয়ে রয়েছেন।

মুক্তাদিরের সঙ্গে সিলেট বিএনপি’র সব কমিটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই চলছে জেলা ও নগর বিএনপির কার্যক্রম। সবাই তাকে মানেন। ফলে মুক্তাদিরকে ঘিরে ভোটের মাঠে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। দলীয় প্রার্থী ঘোষণা করার আগেই আনুষ্ঠানিকভাবে সিলেটে ধানের শীষের প্রচারণা শুরু করেছিলেন খন্দকার মুক্তাদির। এরপর থেকে মাঠে বিরামহীনভাবে কাজ করছে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাকে প্রচারণায় অব্যাহত রয়েছে। বিশেষ করে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের নিয়ে নির্বাচনী সমাবেশ করছেন। এতে মিলছে বিপুল সাড়া। তার পক্ষে নেতাকর্মীরাও ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। সঙ্গে থাকছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট। সিলেটকে নিয়ে মুক্তাদিরের বিভিন্ন পরিকল্পনা। ভোটের মাঠে হাঁটতে গিয়ে পদে পদে মিলছে বঞ্চনার চিহ্ন। সদর উপজেলায় এখনো লাগেনি কাঙ্খিত উন্নয়ন। সিলেট নগরের বর্ধিত অংশের ১৫টি ওয়ার্ড গ্রামই রয়েছে। নগরের নানা সমস্যা। যোগাযোগ, পানি সংকটসহ নানা সমস্যায় মানুষ জর্জরিত। বন্যা এলে ডুবে নগর। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার।

শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে সিলেটের উন্নয়নের সূচক নিম্নগামী। কী করতে হবে সিলেটকে। এটি এখন জানতে চান তিনি। এজন্য ভোটারদের কাছে প্রশ্ন ছুড়েছেন- ‘কেমন সিলেট চান’। এ প্রশ্নে উত্তর এখন সংগ্রহ করছেন তিনি। তার এই এক থিওরিতে ভোটাররা সম্পৃক্ত হচ্ছেন তার নির্বাচনী বহরে। ভোটের আমেজ ফিরছে সিলেট নগরে। আর সেটি এবার মুক্তাদিরের হাত ধরেই। ইতিমধ্যে তার বিরামহীন প্রচারণায় নজর কেড়েছে সিলেটবাসীর। ঘনিষ্ঠ বিএনপি নেতারা জানিয়েছেন- তফসিলের আগেই খন্দকার মুক্তাদির এবং বিএনপি’র নেতাকর্মীরা সিলেট-১ আসনের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন। এতে করে মানুষ নির্বাচনী উৎসবে শরিক হচ্ছে।


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক