admin
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
ধানের শীষের প্রার্থী সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ও ৬ আসনে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সিলেটের আদালত প্রাঙ্গণ এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেট ৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী সমর্থনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় রিয়েল লিফলেটবিতরণ ও প্রচার মিছিল বের করা হয়।
লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমির, সিলেটের পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন,এডভোকেট মুজিবুর রহমান মুজিব,এডভোকেট এখলাছুর রহমান,এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট তানভির আখতার খান,এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট সাজিদুল ইসলাম সজীব, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মনজুর ইলাহী সামি, এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।
প্রচারণাকালে আইনজীবীরা বলেন, দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা এখন সময়ের দাবি। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজ দেশে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই, ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেতা আব্দুল মুক্তাদির এবং এমরান আহমদ চৌধুরী সিলেটের মাটিতে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক