admin

প্রকাশিত: 5:26 PM, July 22, 2026

যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি। অথচ সেই পথচলার প্রথম ভিত্তি রচিত হয়েছিল গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে। সময়ের পরিক্রমায় সেই স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গনেই সংসদ সদস্য হিসেবে ফিরে এসে ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আনন্দঘন এই মুহুর্তে আবেগ, স্মৃতি ও উন্নয়নের প্রত্যয়ে মুখর হয়ে উঠে আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কবির আহমদ বাবরের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস সামাদ ও সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি এমসি একাডেমির সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী এবং ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে এমপির সহপাঠী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন- ছাত্রজীবনেই এমরান আহমদ চৌধুরীর নেতৃত্ব, মেধা ও আত্মবিশ্বাস ছিল ব্যতিক্রম। আমরা তখনই বুঝতে পেরেছিলাম, সে একদিন দেশের নেতৃত্বের কাতারে জায়গা করে নেবে। আজ আমাদের সেই সহপাঠী সংসদ সদস্য হয়ে নিজের বিদ্যালয়ে ফিরে এসেছে, এটি আমাদের জন্য গর্বের এবং আনন্দের মুহূর্ত।

বক্তারা বলেন- নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি এমপি এমরান আহমদ চৌধুরীর দায়বদ্ধতা কেবল স্মৃতিচারণে সীমাবদ্ধ নয়, উন্নয়নের বাস্তব কর্মকাণ্ডেও তার প্রতিফলন ঘটেছে। শিক্ষা খাতের অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং এলাকার সামগ্রিক অগ্রগতিতে তাঁর ভূমিকা প্রশংসার দাবিদার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- এই শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর জীবনের ভিত্তি নির্মাণ করেছে। তাই বিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে নিজের আবেগ ও দায়িত্ববোধ জড়িয়ে রয়েছে। তিনি শিক্ষার্থীদের সততা, মেধা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, গোলাপগঞ্জ এমসি একাডেমির সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান ও সাবেক শিক্ষক মোস্তাক আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন- সাবেক শিক্ষার্থী সালেহ আহমদ দুদু, নিজাম উদ্দিন আহমদ ও সুজন খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস শহীদ এবং মানপত্র পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ আহমদ।


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ