admin

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

রমজানের শিক্ষার আলোকে জীবনকে সাজাতে হবে : মাহমুদুর রহমান দিলাওয়ার

রমজানের শিক্ষার আলোকে জীবনকে সাজাতে হবে : মাহমুদুর রহমান দিলাওয়ার

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রামাদ্বান মাস বিজয়ের মাস। বদরের প্রান্তরে বিজয়ের সূচনা হয়েছিলো। ঈমানী দৃঢ়তা, আল্লাহ ও রাসুলের আনুগত্য, আল্লাহর উপর ভরসা এই বিজয়ের অনন্য মাধ্যম। সংখ্যাধিক্য নয় সঠিক যোগ্যতাই বিজয়ের প্রতীক। এই যোগ্যতা আল্লাহর সাহায্য প্রাপ্তির যোগ্যতা। দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার যোগ্যতা। রমজানের শিক্ষার আলোকে জীবনকে সাজাতে হবে।

তিনি গত সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন জামায়াত আয়োজিত রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আমীর আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আলা উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর হাফিজ শামসুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর সুলতান আহমদ ও শিক্ষাবিদ ইকবাল হোসেন। ইফতার মাহফিলে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ঈমান ও আত্মপর্যালোচনার সাথে সিয়াম সাধনা করা না গেলে তাক্বওয়ার গুণে গুণান্বিত হওয়া সম্ভব নয়। জীবনে পরিবর্তনের সম্ভাবনা ম্লান হয়ে যায়। এ মাসের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করতে হবে। সৌভাগ্যের রাত্রী থেকে বঞ্চিত থাকা দুর্ভাগ্যের বিষয়। কুরআন নাযিলের মাসে কুরআনের আলোয় জীবন রাঙাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নিছক রাজনৈতিক দল নয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াই মূল লক্ষ্য নয়। আদর্শিক কাজের গতিধারা অব্যাহত রাখতে হবে। মানুষের কর্ণকুহরে সত্য ও সৌন্দর্যের দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় সবার সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।

সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত