admin
প্রকাশিত: 2:54 PM, February 25, 2026
মো. আতিকুর রহমান:
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মহিমান্বিত মাসের আজ সপ্তম দিন। মুমিনের দ্বারে রহমতের যে অমিয় ধারা নিয়ে রমজান এসেছিল, তার প্রথম দশকের সমাপ্তি ঘনিয়ে আসছে। আজকের দিনটি ইবাদত-বন্দেগি, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। ইসলামী ইতিহাস ও হাদিসের আলোকে রমজানের প্রতিটি দিনই বরকতময়।
সপ্তম রমজান সম্পর্কে বিশিষ্ট আলেমগণ ও বিভিন্ন বর্ণনায় এসেছে যে, অনেক ঐতিহাসিকের মতে, পবিত্র রমজান মাসের ৭ম তারিখে হযরত মুসা (আ.)-এর ওপর আসমানি কিতাব ‘তাওরাত’ নাজিল হয়েছিল। এটি এই দিনটির ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি সপ্তম রমজানের রোজা নিষ্ঠার সাথে পালন করবেন, আল্লাহ তাআলা তাকে ফেরাউনের বিরুদ্ধে হযরত মুসা (আ.)-এর লড়াইয়ে সহযোগীদের সমপরিমাণ সওয়াব দান করবেন।
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “রোজা হচ্ছে (জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য) ঢাল স্বরূপ।” (সহিহ বুখারি)। সপ্তম দিনের রোজা মুমিনের সেই ঢালকে আরও শক্তিশালী করে।
রমজানের সপ্তম দিনে আল্লাহর সাহায্য কামনায় মুমিনরা এই দোয়াটি পাঠ করতে পারেন: আল্লাহুম্মা আই’ন্নি ফিহি আলা সিয়ামিহি ওয়া ক্বিয়ামিহ; ওয়া ঝাননিবনি ফিহি মিন হাফাওয়াতিহি ওয়া আছামিহ; ওয়ারযুক্বনি ফিহি জিকরাকা বিদাওয়ামিহি; বিতাওফিক্বিকা ইয়া হাদিয়াল মুদাললিন।
অর্থ: হে আল্লাহ! এই দিনে আমাকে রোজা পালন ও নামাজ প্রতিষ্ঠায় সাহায্য করুন। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে হেফাজত করুন। আপনার তাওফিক ও শক্তিতে সবসময় আমাকে আপনার স্মরণে থাকার সুযোগ দিন। হে পথভ্রষ্টদের পথপ্রদর্শনকারী!
রহমতের এই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের পাশাপাশি তারাবিহ ও তাহাজ্জুদে মনোযোগী হওয়া। দিনটি গুনাহ মাফের জন্য অত্যন্ত কার্যকর। বেশি বেশি ‘আস্তাগফিরুল্লাহ’ পাঠ করা। রমজানে দানের সওয়াব সত্তর গুণ বৃদ্ধি পায়। সাধ্যমতো অভাবী মানুষকে সাহায্য করা। রহমতের শেষ দিনগুলো যেন আমাদের অবহেলায় কেটে না যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে সপ্তম রমজানের পরিপূর্ণ বরকত নসিব করুন। আমিন।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ