admin
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মন্মোজয় দত্ত বলেছেন, রামকৃষ্ণ মিশন মানবসেবা ও জনকল্যাণমূলক কাজের অন্যতম পথিকৃৎ। ‘শিবজ্ঞানে জীবসেবা’ এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে মিশন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ এবং গ্রামীণ উন্নয়নের মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে নিঃস্বার্থভাবে সেবা প্রদান করে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের কর্মধারা ও শিক্ষা দর্শন আমাদের নৈতিক মূল্যবোধকে আরও দৃঢ় করে এবং সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অনুপ্রেরণা জোগায়। স্বামীজীর আদর্শ আমরা লালন করার মাধ্যমে সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করা সম্ভব।
তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রীরামকৃষ্ণ পরহংসদেবের ১৯১তম আবির্ভাব তিথি ও বার্ষিক ৪ দিনব্যাপী উৎসব উপলক্ষে প্রথম দিন অনুষ্ঠিত ‘মানবসেবায় রামকৃষ্ণ মিশন’ শীর্ষক আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও অরুপ বিজয় চৌধুরীর পরিচালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বনাথ, অধ্যাপক পার্থ সারথী নাগ।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কার্যকরী কমিটির সদস্য পান্না লাল রায়। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫শিক্ষার্থীকে নগদ ৫হাজার টাকা করে ৩ লক্ষ ২৫ হাজার টাকা বৃত্তি প্রদান করেন। বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক