admin
প্রকাশিত: 11:01 AM, July 9, 2026
রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বের অধীনে ক্লাবের নিয়মিত কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। সভার শুরুতে ক্লাবের সাবেক সভাপতি (পিপি) রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুর সভা পরিচালনা করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন বর্ষের সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তীর কাছে সভাপতির কলার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী। তিনি নবগঠিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়ে রোটারির মূল আদর্শ, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নতুন রোটারি বর্ষে ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।
গুরুত্বপূর্ণ এই সভায় ক্লাবের চলতি রোটারি বর্ষের বিভিন্ন সেবামূলক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বের সফলতা কামনা করে রোটারির মূলমন্ত্র ‘সেবা অগ্রগণ্য’ (ঝবৎারপব অনড়াব ঝবষভ) বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, পিপি রোটারিয়ান দেবাশীষ চত্রবর্তী, পিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমন, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, পিপি রোটারিয়ান হাফিজ কামরুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অমিত দাস, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সাজ দেব, ক্লাব ট্রেজারার রোটারিয়ান জীবন রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক