admin
প্রকাশিত: 3:04 PM, July 6, 2026
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ, চাল, এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৮৭ জনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া ১৬৮০ জন নারী-পুরুষের মধ্যে ১০ কেজি করে চাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্থ কোনো মানুষ যেন অসহায় না থাকে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তিনি বলেন সবাইকে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। গত ১৭টি বছর জনগণের সম্পদ অনেক নয়ছয় হয়েছে। কিন্তু আমরা প্রমাণ করতে চাই আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না। আওয়ামীলীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল। জোর করে জনগণের সম্পদ তারা ভোগ দখল করেছে। কিন্তু বিএনপি এর বিপরীত। আমরা জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে এসেছি। তাই জনগণের সম্পদ জনগণের হাতে তুলে দেয়া, এটা আমাদের ঈমানী দায়িত্ব। সরকার প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিএনপি রাষ্ট্রীয়ভাবে দলকে ব্যবহার করে না। রাষ্ট্রের অর্থ সঠিকভাবে যাতে ব্যবহার হয় সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। কোনো অন্যায়, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না। আমি নিজে দুর্নীতি করবো না, কোনো দুর্নীতিবাজকে আমার আশে পাশে রাখবো না।
অনেক প্রত্যাশা নিয়ে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ অংশ গ্রহন করেছে। নিজের হাত দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করেছে। আমাকে জনগণের খেদমত করার সুযোগ মহান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম, আমি নির্বাচিত হলে দল ও ধর্মের উর্ধ্বে উঠে মানুষের পাশে থাকবো। তাই রাজনৈতিক বিবেচনায় নয়, প্রকৃত দরিদ্র অসহায় মানুষের মধ্যেই সরকারের অর্থ ও খাদ্য সহায়তা বিতারণ করা হচ্ছে। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব আমিন আল পারভেছ লাখাই থানার ওসি শরীফ আহমেদ, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডঃ আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক এডাঃ শামসুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সিঃ সহ সভাপতি শেখ ফরিদ শহাজান মিয়া, যুগ্ন সম্পাদক শাহা আলম গোলাম, সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন সাংবাদিক বৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের
চুনারুঘাট প্রতিনিধি: কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নং ওয়ার্ড) পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন