admin

প্রকাশিত: 4:46 PM, April 9, 2026

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৩য় দিন বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৩য় দিন বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে চলমান শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় তৃতীয় দিনের কর্মসূচী হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর সূচনা করে কমল সাহিত্য পরিষদ সিলেট।

এগারো দিনব্যাপী এই গ্রন্থমেলার বিভিন্ন আয়োজনের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী বিশেষ গুরুত্ব বহন করে। আয়োজকদের মতে, একটি গাছ শুধু ছায়া বা সৌন্দর্যই দেয় না এটি মানুষের জীবন রক্ষার জন্য অক্সিজেন সরবরাহ করে, বায়ুদূষণ কমায় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বইমেলার আয়োজক কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু বলেন বর্তমান সময়ে পরিবেশ বিপর্যয়, তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুদূষণ আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানো এবং তা সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিটি নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তবে একটি সবুজ, বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু, অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ছড়াকার ইলহাম সাদী, সংগঠনের সদস্য কয়েস আহমদ, রেজাউল করিম, ফারিহা বেগম কলি, জুবায়ের আহমদসহ আরও অনেকে।

এসময় সিলেটের বৃক্ষপ্রেমী শাহ সিকান্দর আহমদ সাকেরের হাতে ঔষধি, ফলজ ও ফুলের গাছ তুলে দেওয়া হয়, যা পরিবেশবান্ধব উদ্যোগকে আরও উৎসাহিত করে।

আয়োজকরা জানান, এই কর্মসূচীর ধারাবাহিকতায় আগামীকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। তারা সবাইকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান, যাতে সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।

উল্লেখ যে বইমেলায় ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় মেলা মঞ্চে রয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ১০ এপ্রিল শুক্রবার একই সময় রাখা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের (০১৭১২৩২৬০৯৯ সভাপতি) এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল