admin

প্রকাশিত: 6:20 AM, July 12, 2026

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। এলাকার শান্তি বজায় রাখতে এবং পূর্ব বিরোধের সুষ্ঠু মীমাংসার জন্য ৬৯ বছর বয়সী বৃদ্ধ মো: বুল মিয়া নিজে উদ্যোগী হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার শালিসে বসেছিলেন।

কিন্তু আইনের প্রতি বৃদ্ধ বুল মিয়ার এই শ্রদ্ধা ও শান্তিকামী মনোভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাদী হিরন মিয়া ও আলাল মিয়ার নেতৃত্বাধীন একটি উগ্র ও সন্ত্রাসী চক্র দুই দফায় এই বন্য ও সংঘবদ্ধ হামলা চালায়। ‎‎হামলায় বৃদ্ধ বুল মিয়াসহ মোট ১০ জন মারাত্মক জখম হয়েছেন এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই নৃশংস ঘটনার পর সমাজহিতৈষী ও নিরীহ মো: বুল মিয়া বাদী হয়ে সন্ত্রাসী চক্রের মূল হোতা হিরন মিয়াসহ ১৩ জনের নাম উল্লেখ করে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎‎অভিযোগের বিবরণ অনুযায়ী, এই হামলার মূল পরিকল্পনাকারী ও হুকুমদাতা হলেন ১নং বিবাদী হিরন মিয়া। স্থানীয় মেম্বারের বাড়িতে বসা শালিসে যখন বিবাদীদের অন্যায় প্রমাণিত হয় এবং তাদের চিকিৎসা খরচ বাবদ ৩০,০০০ টাকা জরিমানা করা হয়, তখন সমাজ ও আইনের প্রতি কোনো সম্মান না দেখিয়ে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে হিরন মিয়া ও তার দলবল। হিরন মিয়ার প্রত্যক্ষ উসকানি ও হুকুমে বিবাদীরা লাঠিসোটা নিয়ে শালিসস্থলেই প্রথম দফা হামলা চালায়। ‎‎বিবাদীদের অপরাধের ভয়াবহতা চরম রূপ নেয় সন্ধ্যা ৬টার দিকে কামাল মিয়ার দোকানের সামনের রাস্তায়। হিরন মিয়া, আলাল মিয়া ও নাজমুলরা রামদা, ছুলফি ও লোহার রডের মতো মারাত্মক দেশীয় মারণাস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে নিরীহ বাদী পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে।

‎‎১নং বিবাদী হিরন মিয়া নিজে ‘তোদের বিচার চাওয়ার স্বাদ একবারে মিটাইয়া দেব’ বলে চিৎকার করে বৃদ্ধ বুল মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ্য করে রামদা দিয়ে কোপ দেয়। বৃদ্ধ বুল মিয়া হাত দিয়ে তা ঠেকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এরপর ২নং বিবাদী আলাল মিয়া আরও ভয়ঙ্কর অপরাধ ঘটিয়ে তার হাতের ছুলফি দিয়ে ১নং সাক্ষী আমিরনুর রহমানের চোখ লক্ষ্য করে আঘাত করে, যার ফলে আমিরনুরের ডান চোখটি প্রায় পুরোপুরি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং তিনি এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ‎‎এখানেই শেষ নয়, ৩নং বিবাদী নাজমুল মিয়া লোহার রড দিয়ে পিটিয়ে ২১ বছরের তরুণ নাইম মিয়ার বুকের হাড় ভেঙে দেয়। ৪নং বিবাদী কিরন মিয়া পিটিয়ে লিটন মিয়ার নাক ফাটিয়ে দেয় এবং ৫নং বিবাদী সেলিম ও ৭নং বিবাদী মাসুক মিয়া মাটিতে পড়ে থাকা শাহিনুর মিয়াকে ছুলফি ও রামদা দিয়ে কুপিয়ে পায়ের হাঁটু মারাত্মকভাবে কেটে ফেলে।

আরো বিবাদী যথাক্রমে জুয়েল, মনির ও কালন মিয়া মিলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে সারজানুর নামের এক সাক্ষীর নাক-কান ফাটিয়ে রক্তাক্ত করে। অপরাধের তীব্রতা ঢাকা দিতে বিবাদী পক্ষ পুরো এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করে এবং যাওয়ার সময় বাদী পক্ষকে প্রাণ মেরে ফেলার হুমকি দেয় মিছিল দিয়ে চলে যায়। ‎‎নিজে রক্তাক্ত এবং স্বজনদের হাসপাতালের বিছানায় কাতরাতে দেখেও আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন বৃদ্ধ বাদী মো: বুল মিয়া।

তিনি জানান, হামলাকারীদের মূল লক্ষ্যই ছিল সমাজ ও শালিস ব্যবস্থা গুড়িয়ে দিয়ে নিজেদের পেশীশক্তি কায়েম করা এবং তাদের প্রাণে মেরে ফেলা। আহতের চিকিৎসা ও স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি করার পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন। ‎এলাকাবাসী ও সচেতন মহল এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হুকুমদাতা হিরন মিয়া ও চোখ উপড়ে ফেলার চেষ্টাকারী আলাল মিয়াসহ সকল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ

সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষা ও ওরসের পবিত্রতা রক্ষায় এসএমপি’র মতবিনিময় সভা

সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষা ও ওরসের পবিত্রতা রক্ষায় এসএমপি’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক স্থীতিশীলতা বজায় রাখার লক্ষ্যে মহানগরীর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের

অপরাধের সাম্রাজ্য অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

অপরাধের সাম্রাজ্য অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বিতর্কিত দম্পতি মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুনের অপরাধ