admin
প্রকাশিত: 12:50 PM, October 3, 2026
নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক। তিনি আরো বলেন, সিলেট সম্প্রীতির নগরী সেই ধারাবাহিকতা রক্ষা করে সনাতন ধর্মের আসন্ন শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সরকার সকল ধরণের সহযোগিতা করবে। সিলেট জেলা ও মহানগরীর সকল আয়োজক কমিটিকে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহ্বান জানান।
তিনি গতকাল শুক্রবার দুপুরে সারদা হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে প্রতি বৎসরের ন্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত বার্ষিক প্রতিনিধি সভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: জাবের সাদেক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। দুর্গাপূজার পূর্বেই ও পূজা চলাকালীন সময়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা যায়। পূজায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক এর উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন, কেউ যাতে গুজব ছড়িয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: জাবের সাদেক, পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। সভায় শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন জেলা শাখার সদস্য সঞ্জয় চন্দ্র নাথ এবং শোক প্রস্তাব পাঠ করেন জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক প্রমোদ রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সহ সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা সহ সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সহ সভাপতি বিশ্বজিৎ গুণ, জেলা সহ সভাপতি কাজল কান্তি দাস, উপদেষ্টা অপূর্ব শর্মা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, সদস্য উষা দাস, কোতোয়ালী সভাপতি এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, বিমানবন্দর থানা সভাপতি পিযুষ কান্তি তালুকদার, জালালাবাদ সভাপতি যুগল কিশোর গোস্বামী, মহানগর সাংস্কৃতিক সম্পাদক পরিমল সিনহা, জকিগঞ্জ উপজেলা সভাপতি হিরালাল বিশ্বাস, বিশ্বনাথ উপজেলা সভাপতি সুনীল কান্তি দে, ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক শংকর সেন, গোয়াইনঘাট সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস, গোলাপগঞ্জ সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার রায়, ফেঞ্চুগঞ্জ সাধারণ সম্পাদক সিপন পাল, বিয়ানীবাজার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দক্ষিণ সুরমা সাধারণ সম্পাদক নিখিল মালাকার, মোগলাবাজার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, কানাই বিশ্বাস, জিতেন সবর প্রমুখ।
এবারের শারদীয় দুর্গাপূজা সিলেট জেলা পর্যায়ে সার্বজনীন ৪৪৮টি এবং পারিবারিক ২৬টি সর্বমোট ৪৭৪টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪৬টি, পারিবারিক ১৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরে মোট ৬৩৬ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা মহানগর শাখার বর্ধিত সভার সিদ্ধান্ত মতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮টি নির্দেশনা প্রদান করা হয়। জেলা ও মহানগর শাখার যৌথভাবে ১১ সদস্য বিশিষ্ট মনিটরিং সেল গঠন করা হয় এবং পূজা কমিটিকে সার্বক্ষণিক মনিটরিং সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান। সভায় নেতৃবৃন্দরা বর্তমান সরকার শারদীয় দূর্গাপূজায় একদিন ছুটি বাড়িয়ে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ