admin

প্রকাশিত: 4:52 PM, July 11, 2026

শাল্লার সালিশ ব্যক্তিত্ব ইছাক মিয়ার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

শাল্লার সালিশ ব্যক্তিত্ব ইছাক মিয়ার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলা ঘুঙ্গিয়ারগাঁও (সদরস্থ গ্রামের বিশিষ্ট সমাজসেবক, দানশীল ও সর্বজনশ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব ইছাক মিয়া ইন্তেকাল করেছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং একই সাথে অত্যন্ত দানশীল ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, ও মরহুমের পাঁচ ভাই, ছয় বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাচাঁট গ্রামে হলেও, দীর্ঘকাল ধরে তিনি শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও সদরস্থ গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। মরহুমের মরদেহ সিলেট থেকে শাল্লায় নিয়ে আসার পর বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে শাল্লা সদর ঘুঙ্গিয়ারগাঁও শাহিদ আলী ফুটবল খেলার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের মেয়ের জামাই। জানাজা শেষে উপজেলা সদরের পাঞ্জেগানা কবরস্থানে ধর্মীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

ইছাক মিয়া তাঁর সততা, নিষ্ঠা ও পরোপকারী মানসিকতার জন্য এলাকায় বিশেষভাবে সমাদৃত ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তি ও সংকটে তিনি একজন দক্ষ সালিশ ব্যক্তিত্ব হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর শুক্রবার সিলেট

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

স্টাফ রিপোর্টার: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশ। গত রবিবার

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা

মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, ছয় মাদকসেবীর দণ্ড

মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, ছয় মাদকসেবীর দণ্ড

স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সিলেট নগরীর কাষ্টঘর ও কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ছয়