admin
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিককে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ইন্সটিটিউটের শিক্ষক ও পরিচালনা পর্ষদ ফুলেল শুভেচ্ছা জানিয়ে এম এ মালিককে বরণ করে নেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দাউদপুর ইউনিয়নের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেব। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে মানসম্মত শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই।
ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক শফি আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সিলেট জেলা বিএনপির সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, গৌছ উদ্দিন সিঃনি মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, আলমগির রেজা, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হুসেন লিটন, সদস্য আব্দুল জলিল সামায়ুন, সামসুল হক মসুদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুর রহমান সাচ্চু, পিয়ার মাহমুদ, মাছুম আহমদ রামিম, আলেখ মিয়া।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সম্ভাবনাময় পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে তুলে আসছেন এম এ মালিক। তার নৈতিক নেতৃত্ব ও জনবান্ধব চিন্তাধারা এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি দোয়া-মাহফিলের মাধ্যমে শেষ হয়।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা