admin
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার মিশনে। তবে তাদের লড়াই শুধু মাঠের প্রতিপক্ষদের বিপক্ষে নয়, বরং ফুটবল ইতিহাসের কিছু কঠিন পরিসংখ্যান ও দীর্ঘদিনের অদ্ভুত রেকর্ডের সঙ্গেও।
আর্জেন্টাইন সাংবাদিক সিলভিও মাভেরিনোর তথ্য অনুযায়ী, স্পেন ও ইরাকের ১-১ গোলের ড্রয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। একই সময়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্স ২-১ গোলে কোত দিভোয়ারের কাছে হেরে যাওয়ায়ও লাভবান হয়েছে আলবিসেলেস্তেরা। ফলে বিশ্বকাপের আগে বিশ্বের সেরা দল হিসেবেই টুর্নামেন্টে নামবে তারা। কিন্তু এই অবস্থানের সঙ্গে জড়িয়ে আছে এক অস্বস্তিকর বাস্তবতা।
১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কোনো বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল ট্রফি জিততে পারেনি। আটটি বিশ্বকাপ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ রেকর্ড অটুট রয়েছে। ফলে ২০২৬ সালে আর্জেন্টিনার সামনে শুধু শিরোপা জয়ের নয়, বরং তিন দশকেরও বেশি পুরোনো এই ইতিহাসের সঙ্গেও লড়াই করতে হবে।
ফুটবলপ্রেমীদের একাংশ এই পরিসংখ্যানকে ‘অভিশাপ’ হিসেবেও দেখছেন। কারণ বারবার বিশ্বের এক নম্বর দল বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। তবে ইতিহাসের প্রতিটি রেকর্ডই একদিন ভাঙে। এবার সেই দায়িত্ব বর্তাতে পারে লিওনেল মেসি ও তার সতীর্থদের কাঁধে।
বিশ্বকাপ ধরে রাখা অন্যতম একটি কঠিন কাজ। গত ছয় দশকেরও বেশি সময় ধরে কোনো দেশ পরপর দুটি বিশ্বকাপ জিততে পারেনি। তবে সর্বশেষ এই কীর্তি গড়েছিল ব্রাজিল। তারা ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে, ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে একই সাফল্য পেয়েছিল। তাই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তারা শুধু শিরোপা রক্ষা করবে না, বরং ৬৪ বছরের অপেক্ষারও অবসান ঘটাবে।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার