admin
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে শ্যালিকার গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুলাভাই রুকন মিয়াকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার বিকেলে আদালত এ আদেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত রুকন মিয়া সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের বাসিন্দা। এর আগে গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯-এর একটি আভিযানিক দল।
মামলার বিবরণ ও র্যাবের বক্তব্য: র্যাব জানায়, রুকন মিয়া তার শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন। এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ভুক্তভোগীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ফেক (ভুয়া) আইডি ব্যবহার করে সেইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মোগলাবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রুকন মিয়া আত্মগোপনে ছিলেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অভিযোগের সত্যতা যাচাই ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুকন মিয়া তার অপরাধের কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত