admin

প্রকাশিত: 5:51 PM, April 2, 2026

সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ প্রেসক্লাবের এক সাধারণ সভা সম্প্রতি ধারাবহনস্থ শাহজাহান এস্টেটে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বসম্মতিক্রমে সংবিধান সংস্কার করা হয় এবং আগামী নির্বাচনের লক্ষে ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এম আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছেন— গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা আনোয়ার শাহজাহান এবং সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ।

নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ এবং ভোটার তালিকা হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট দেলোয়ার হোসেন দিলু ও আনোয়ার শাহজাহান। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: শহিদুর রহমান সুহেদ, রতন মনী চন্দ, এনামুল হক এনাম, হারিছ আলী, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, শাহিন আলম সাহেদ, ইমরান আহমদ, জালাল আহমদ চৌধুরী, দীনেশ দেব নাথ, আব্দুল আহাদ, সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, আনোয়ার হুমায়ূন ও ফারহান মাসুদ আফসর।

সভায় বক্তারা ক্লাবের ঐতিহ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,