admin

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

সজিবের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ

সজিবের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ

সিলেটের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আগামী ১১ জুলাই ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন এডহক কমিটির উপদেষ্টা পদমর্যাদার সদস্য ও আল মদিনা জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী খলিলুর রহমান খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় সভায় এডহক কমিটি, নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ এডহক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আজিজ খান সজিবের ওপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, বাজারে ঝামেলা হয়েছে শুনে সজিব সেখানে আসেন এবং পরিস্থিতি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু একটি কুচক্রী মহল ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলায় আসামি করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে আজিজ খান সজিবের ওপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির উপদেষ্টা পদমর্যাদার সদস্য বাবু ননী গোপাল দত্ত, বাবু বলাই দত্ত,মাসুদ চৌধুরী, এডহক কমিটির সদস্য ও ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আজিম উদ্দিন, ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, এডহক কমিটির সদস্য ও সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য মিনহাজ পাঠান, ব্যবসায়ী সমিতির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজন, এডহক কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার রুবেল বকস, এডহক কমিটির সদস্য ও অর্থ উপ কমিটির সদস্য শিহাব খান প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত