admin
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশন এর ব্যুরো চীফ সাংবাদিক আব্দুল আউয়াল চৌধুরী শিপার সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাব এর ২০২৬-২০২৭ সেশনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ রোটারিয়ান ডাঃ মোঃ মিসবাহুল ইসলাম এর পরিচালনায় শুরু হওয়ার অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ মখলিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আহমদ, কোষাধ্যক্ষ আবুল বাশার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বন্ডিং বাংলাদেশ এর চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা জাবেদ হক। সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক রোটারিয়ান ডাঃ মোঃ মিসবাহুল ইসলাম বলেন তাঁর সাফল্যে আমরা গৌরবান্বিত। আশা করি সাংবাদিক শিপার চৌধুরী সাম্প্রতিক সময়ে নিরপেক্ষ সংবাদ প্রেরণের মাধ্যমে পেশাগত দক্ষতা, সামাজিক সচেতনতার বহিঃপ্রকাশ ঘটবে। সংবর্ধিত হয়ে সাংবাদিক শিপার চৌধুরী আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘আপনাদের এ ঋণ শোধ হওয়ার নয়। কোনোদিন এ ঋণ শোধ করতে পারব কি না, জানি না।’
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত