admin
প্রকাশিত: 3:32 PM, March 19, 2026
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-১ আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।”
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তার বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেটাই আমাদের কাম্য। তিনি বিশেষ করে সিলেটবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, “পবিত্র এই দিনে আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াই। ইসলামের শাশ্বত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখতে পারি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।” সবশেষে তিনি পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও কল্যাণ এই প্রার্থনা করেন।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ