admin

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ জানুয়ারি রবিবার রাতে নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারের এসএমসিসিআই এর কনফারেন্স হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ও পরিচালক মোঃ জহির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক পরিচালক জিয়াউল গণী আরিফিন, বর্তমান ১ম সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, পরিচালক তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, মোঃ ফারুক আহমদ, মোঃ মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, আব্দুল্লাহ আল হারুন, মোঃ কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, জিল্লুর রহমান সুমন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াজ রহিম সবুজ, মাহবুবুল হক চৌধুরী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মোঃ মারুফ আহমদ, মোহাম্মদ শাহনেওয়াজ আহমদ, সাহেদ আহমদ, মোঃ মাছুম আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, জাকির আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী আকিক, ইশতিয়াক আহমদ চৌধুরী, মোঃ রিয়াদ রহমান, তৌহিদ আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুল আলম মিলন, ফজলুল বাছিত, ছামিল আহমদ চৌধুরী, মোঃ নাফিজ জুবায়ের চৌধুরী, এ.এস.এম.জি কিবরিয়া, মোঃ সেবুল মিয়া, আবু সুফিয়ান, শাহ আশিকুর রহমান, চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ধোপাদিঘির পার জামে মসজিদের পেশ ঈমাম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের অধিকার আদায়ে তাঁর নেতৃত্ব ও ত্যাগ চিরদিন ইতিহাস হয়ে থাকবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব