admin

প্রকাশিত: 1:01 PM, January 20, 2026

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিরেরচক পাড়া ও নাগরিক কমিটির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিরেরচক পাড়া ও নাগরিক কমিটির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

 

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডে মিরেরচক পাড়া কমিটি ও নাগরিক কমিটির উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মকসুদ আহমদ এর সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ জানুয়ারি মঙ্গলবার সকালে মিরেরচক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

মিরেরচক পাড়া ও নাগরিক কমিটির সভাপতি হেলাল উদ্দিন সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
সিসিক’র ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য আয়াছ আহমদ ও মহানগর যুবদলের সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক নবিবুর রহমান খান মুহিব এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য রাজন মিয়া, মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, ৩১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন, মুক্তিরচক পাড়া কমিটির সভাপতি সাহাব উদ্দিন, বিএনপি নেতা বিশিষ্ট মুরব্বী আব্দুস সালাম গেদাই, সাদীর আহমদ, দিলাজ মিয়া, আব্দুস শহীদ, শফিক মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মকসুদ আহমদ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান আহমদ, যুবদল নেতা আতিক হাসান, সাদেক হোসেন, মুক্তার আহমদ জুনেদ, মহানগর ছাত্রদল নেতা সুফিয়ান আহমদ, ছাত্রদল নেতা আফজল আহমদ, আফছার হোসেন আরি, রাসেল আহমদ, সাহেদ আহমদ, নাছিম আহমদ, আজহার হোসেন ছামি, মাহিন আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান আহমদ, আরিফ আহমদ, আশরাফ আহমদ, মুক্তাদির আহমদ, জাহাঙ্গীর আহমদ, মাইদ আহমদ, শাহ আলম প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মিরেরচক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রাইয়াজ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তাঁর সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশ, জাতি ও সমাজের উন্নয়নে অসংখ্য অবদান রেখে গেছেন। রাষ্ট্র পরিচালনায় জিয়া পবিবারের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। এ জন্য দেশের ইতিহাসে খালেদা জিয়া স্মরণীয় হয়ে থাকবেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,