admin
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে সিন্ডিকেটবাজ ও ছিনতাইকারীদের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে সম্মিলিত সামাজিক সংগঠন। গতকাল বুধবার বিকাল ২টায় ঐতিহাসিক ক্বীন ব্রিজের উত্তর পাড়ে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে সাধারণ জনগণ সিন্ডিকেটবাজ ও ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এদের হাত থেকে দেশের ১৮ কোটি মানুষকে রক্ষা করা জরুরি। বক্তারা আরও বলেন, সিন্ডিকেটবাজ ও ছিনতাইকারীরা দেশ ও সমাজের শত্রু। এদের পাশাপাশি চাঁদাবাজ, ভিক্ষুক ও হিজড়াদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জীবনমান রক্ষায় অবিলম্বে চাঁদাবাজ, সিন্ডিকেটবাজ, ছিনতাইকারী, ভিক্ষুক ও হিজড়াদের তালিকা প্রণয়ন করে তাদের সরকারি ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির এবং শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ আশরাফ উদ্দিন, বিজিত চন্দ, মাসুম মিয়াজী, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সৈয়দ ইব্রাহীম, চিত্ত রঞ্জন দাস, মোঃ জালাল উদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাহেদ আহমদ শান্ত, মোহাম্মদ সহিদ চৌধুরী, সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, মোঃ সালিম আহমদ, মোঃ আল-আমিন আহমদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, দিপক কুমার মোদক বিলু, জামিল হোসেন, সোহেল আলী, ফয়সল আহমদ, সোহেল আহমদ প্রমুখ। এছাড়াও সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাবসহ সমাজ সচেতন নাগরিক ও সাংবাদিকরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার