admin
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬
নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী, শান্তিপূর্ণ ও শক্তিশালী গণমিছিল ‘মার্চ ফর শরিয়া’। গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)-এর নেতৃত্বে আয়োজিত এই মার্চে সিলেট সদর ও নগর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মার্চে নেতৃত্ব দিতে গিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হাসান বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে—সিলেটের মানুষ পরিবর্তন চায়। শরিয়া মানে কেবল একটি ধর্মীয় শব্দ নয়; শরিয়া মানে ন্যায়, ইনসাফ, নিরাপত্তা ও মানবিক শাসনের পূর্ণাঙ্গ রূপরেখা। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সিলেট-১ হবে নৈতিক নেতৃত্ব ও সুশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। সিলেটবাসীর অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপদ করতেই এই সংগ্রাম। এই আন্দোলন হবে সাধারণ মানুষের ভাষার আন্দোলন।
প্রচারণার শেষ দিনে অনুষ্ঠিত এই ‘মার্চ ফর শরিয়া’ সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে শক্ত জনসমর্থন, সংগঠিত কর্মীবাহিনী ও আশাজাগানিয়া রাজনৈতিক অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করছেন উপস্থিত নেতৃবৃন্দ ও রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকের মতে, এই মার্চ সিলেটের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার