admin

প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে

সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে

সিলেটে যুবদলের কেন্দ্রীয় সভাপতির মতবিনিময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সিলেট জেলার সকল উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতিবনিমিয় করেছেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

রবিবার রাতে দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে আয়োজিত ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক’ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় যুবদল সভাপতি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এটি হাইকমান্ডের কড়া নির্দেশ। কেউ ধানের শীষের প্রার্থীর বিপক্ষে গেলেই দল তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
মতবিনিময় সভায় জেলা যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা এবং ৬টি পৌরসভা কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

এদিকে, সিলেটের মতবিনিময় চলাকালে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে সরাসরি ফোনে কল করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি সিলেটের নির্বাচনি অবস্থা এবং যুবদলের কার্যক্রম সম্পর্কে জানতে চান।

তারেক রহমান এসময় দলীয় নির্দেশনার পুনরাবৃত্তি করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে আগামী নির্বাচনে বিএনপির বিজয় ছাড়া বিকল্প নেই। তাই সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, জেলার প্রত্যেকটি আসনে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদলের করণীয় বিষয়ে মতবিনিময় হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আমাদের কেন্দ্রীয় সভাপতি। তিনি কড়া বার্তা দিয়ে গেছেন- দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে, এর ব্যত্যয় ঘটতে পারবে না। মতবিনিময়কালে তারেক রহমানের ফোন কলের বিষয়টি নিশ্চিত করেন মোমিনুল ইসলাম মোমিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মকসুদুল করিম নোহেল, যুগ্ম-সম্পাদক রুমেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ ও সহ-দপ্তর সম্পাদক মুশতাক আহমদ প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা