admin
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ (চায়নিজ কুড়াল) গণঅধিকার পরিষদের এক নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসআই কামরুলকে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে নগরীর বিমানবন্দর থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড সংলগ্ন বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিমানবন্দর থানা পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি সাদা প্রাইভেট কারকে থামার সংকেত দিলে সেটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি ওয়াকিটকি উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা দুই আরোহীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও তৈমুরনগরের মৃত আব্দুল মালেকের ছেলে লিটন মিয়া এবং একই উপজেলার কলাবাড়ী গ্রামের শৈইকুর রহমানের ছেলে জুনায়েদ আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন মিয়া নিজেকে ৫ আগস্ট পরবর্তী ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। অন্যদিকে জুনায়েদ আহমদ ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির বালু-পাথরের লাইনম্যান হিসেবে পরিচিত।
তদন্তে জানা যায়, জব্দকৃত প্রাইভেট কার ও ওয়াকিটকিটি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের। কামরুল নিজেও প্রাইভেট কারের মালিকানা স্বীকার করেছেন। আটককৃতরা ওই পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ এবং এলাকায় অবৈধ বালু-পাথর ও চোরাই মালের কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, “ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই কামরুল আলমকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী জানান, আটককৃতরা ওয়াকিটকি ও অস্ত্রের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা