admin
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার কয়েকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানে ও দেশের ভেতরে ভারী বৃষ্টিপাতের ফলে এই অবস্থার সৃষ্টি হলেও আপাতত বড় কোনো বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল শনিবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেলেও তা প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা হ্রাস পেয়েছে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাওর অববাহিকা ও ভারতের উজানে কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী দুই দিন উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী এক দিন বৃষ্টির তীব্রতা বেড়ে মাঝারি-ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী তিন দিন সুরমা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকলেও তৃতীয় দিনে তা বাড়তে পারে। এছাড়া ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন ক্রমাগত বাড়তে পারে, তবে ধনু-বাউলাই নদীর পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নদীগুলো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার সকালে সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় হঠাৎ আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে প্রচণ্ড বাতাস ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও দুশ্চিন্তায় পড়েছেন হাওরাঞ্চলের কৃষকরা। বিশেষ করে শিলাবৃষ্টি এবং পানি দ্রুত বেড়ে বোরো ধানের ক্ষতির আশঙ্কায় রয়েছেন তারা।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা