admin

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

সিলেটে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি তালিকায় সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান

সিলেটে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি তালিকায় সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার:

নিজস্ব প্রতিবেদক, সিলেট সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এই তালিকায় সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। গতকাল অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা ডিআইএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সিলেটের তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহ প্রকাশিত তালিকায় সিলেট বিভাগের যে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কানাইঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা। কমলগঞ্জের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুলাউড়া সরকারি কলেজ, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, বড়লেখার কেছরিগুল উচ্চ বিদ্যালয়, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গলের দ্যা বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল এন্ড কলেজ। হবিগঞ্জ জেলার জে ডি এম (জগদানন্দ দাস মোহন্ত) উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সদরের কবির কলিজিয়েট একাডেমি।

তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নানা গুরুতর অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাল ও ভুয়া সনদ ব্যবহার। অগ্রহণযোগ্য সনদে শিক্ষকতা। অবৈধ নিয়োগ প্রক্রিয়া। সরাসরি অর্থ আত্মসাৎ।

ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম। প্রতিবেদনগুলোর অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর (মাউশি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর) এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস ও পরিচালনা কমিটির কাছে পাঠানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান ই-মেইলে প্রতিবেদন না পেলে জেলা শিক্ষা অফিস বা ডিআইএ বরাবর আবেদন করে তা সংগ্রহ করতে পারবে। তিন কর্মদিবসের মধ্যে পুনরায় প্রতিবেদন পাঠানোর নিশ্চয়তা দিয়েছে অধিদপ্তর। প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত