admin

প্রকাশিত: 6:16 AM, August 16, 2026

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায় জীবন বাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কারাগারে থাকাকালে নানা নির্যাতনের শিকার হয়ে তিনি তিলে তিলে অসুস্থ হয়ে পড়েন।’ তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী চেতনা ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। ‘সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন।”

সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। দোয়া-পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, নাজিম উদ্দিন লস্কর, মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, বদরুল ইসলাম, ছালিক আহমদ, এডভোকেট আবু তাহের, কোহিনূর আহমেদ, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল কাদির শমছু, আব্দুস সামাদ তুহেল, সম্পাদকদের মধ্যে লোকমান আহমদ, শামীম হেলালী, এডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান ও মাহবুব আলম এবং সহসম্পাদকদের মধ্যে অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী ও রায়হান এইচ খাঁন উপস্থিত ছিলেন। এছাড়া গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম বাহারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,